ডা.আবু জাফর মোহাম্মদ
সালেহ্ শের—ই—বাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। অতঃপর তিনি
ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ,
বঙ্গবন্ধু শেখ
মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়—সহ বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কাজ
করেন।
তিনি বাংলাদেশ
কলেজ অব ফিজিশিয়ানস্ এন্ড সার্জনস্ (বিসিপিএস) থেকে হেমাটোলজি—তে এফসিপিএস
ডিগ্রী অর্জন করেন।
তিনি সৌদি আরবে
অবস্থিত বিশ্বখ্যাত কিং ফয়সাল স্পেশালিস্ট হসপিটাল অ্যান্ড রিসার্চ
সেন্টারের অ্যাডাল্ট হেমাটোলজি/এইচএসসিটি বিভাগে অ্যাসিস্ট্যান্ট
কনসালট্যান্ট হিসেবে দীর্ঘ ৯ বছর কর্মরত ছিলেন।
বিনাইন ও
ম্যালিগন্যান্ট হেমাটোলজি ব্যবস্থাপনায় তার রয়েছে ব্যাপক অভিজ্ঞতা ।ডা. আবু জাফর
মোহাম্মদ সালেহ্ ১,০০০ টিরও বেশি অ্যালোজেনিক এবং অটোলোগাস স্টেম সেল
ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন করেছেন।